আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,১৪৩
তিনি বলেনঃ আমি হুনায়নের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সংগে ছিলাম। আমরা এমন এক সময় সফর করি, যখন ছিল প্রচন্ড গরম। ফলে, আমরা একটি গাছের নীচে অবস্থান করি। এরপর সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে, তখন আমি আমার লৌহবর্ম পরে, ঘোড়ায় চড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসি। তখন তিনি তাঁর তাঁবুর মাঝে অবস্থান করছিলেন। আমি বলিঃ ইয়া রাসূলাল্লাহ! আপনার প্রতি সালাম রহমত ও বরকত নাযিল হোক, এখন সফরের সময় উপস্থিত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হ্যাঁ! এরপর তিনি বলেনঃ হে বিলাল! উঠ! এ সময় বিলাল (রাঃ) একটা গাছের নীচ থেকে লাফিয়ে বেরিয়ে আসেন এবং তার শরীরের ছায়া ছিল পাখীর ন্যায়। বিলাল (রাঃ) বলেনঃ লাব্বায়ক অর্থাৎ আমি হাযির, সব ধরনের খিদমতের জন্য প্রস্তুত এবং আপনার জন্য উৎসর্গীত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমার ঘোড়ার পিঠে জিন বাঁধ। এরপর বিলাল জিন বের করেন, যার দু’পাশ খেজুরের পাতায় ভরা ছিল এবং তাতে অহংকার প্রকাশের মত কিছুই ছিল না। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার হলে, আমরাও আমাদের বাহনে সওয়ার হই।