Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,১৪৭

প্রায় ২ মিনিট · ২২৪ শব্দ

তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে একটা উঁচু গন্বুজ দেখতে পান। তখন তিনি বলেনঃ এটা কি? তখন তাঁর সাহাবীগণ তাঁকে বলেনঃ এটা অমুক আনসারের বাড়ী। রাবী বলেনঃ এ কথা শুনে তিনি চুপ করে থাকেন, কিন্তু বিযয়টি তিনি মনে রাখেন। এরপর সে লোক যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসে এবং তাঁকে মজলিসে সালাম করে, তখন তিনি কয়েকবার তার থেকে মুখ ফিরিয়ে নেন। এমন কি লোকটি জানতে পারে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি রাগাম্বিত হয়েছেন ঐ উঁচু গম্বুজ বানানোর কারণে, আর এ জন্যই তিনি তাঁর মুখ ফিরিয়ে নিয়েছেন। লোকটি এ ব্যাপারে তার বন্ধুদের কাছে অভিযোগ করে এবং বলেঃ আল্লাহ্‌র কসম! আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে অসন্তুষ্ট দেখছি। তখন তারা বলেঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হয়ে তোমার বালাখানা দেখেন। তখন সে ব্যক্তি ফিরে গিয়ে তা ভেঙে ফেলে, এমনকি তা মাটির সমান করে দেয়। এরপর একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হন এবং সেখানে সে উঁচু গম্বুজ দেখতে না পেয়ে জিজ্ঞাসা করেনঃ সে বাড়ীটি কই? সাহাবীগণ বলেনঃ বাড়ীর মালিক আমাদের কাছে এ ব্যাপারে আপনার অসন্তুষ্টির কথা বললে, আমরা তাকে এ ব্যাপারে আপনার অসন্তুষ্টির কথা জানিয়ে দেই; ফলে, সে তা ভেঙে ফেলেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ প্রত্যেক বিলাস-বহুল বাড়ী তার মালিকের জন্য শাস্তির কারণ হবে, তবে বসবাসের জন্য যতটুকু প্রয়োজন, এরূপ বাড়ী নির্মাণে কোন ক্ষতি নেই।

ছবি বানান