দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,১৫১
তিনি বলেনঃ একদা আমি হিশাম ইবন উরওয়া (রহঃ)-কে কুল গাছ কাটা সম্পর্কে জিজ্ঞাসা করি, আর এ সময় তিনি উরওয়ার প্রাসাদে হেলান দিয়ে বসে ছিলেন। তিনি বলেনঃ তোমরা যে দরজা ও চৌকাঠ দেখছো, তা উরওয়া কুল বৃক্ষের কাঠ দিয়ে তৈরী করেছেন, আর তিনি তা তাঁর যমীন থেকে কেটে আনেন। এরপর তিনি বলেনঃ এতে কোন ক্ষতি নেই। রাবী হামীদ (রহঃ) এরূপ অতিরিক্ত বর্ণনা করেছেন যে, তখন হিশাম (রাঃ) বলেনঃ হে ইরাকী! তুমি আবার কি বিদ’আত নিয়ে আসলে? রাবী হুসায়ন বলেনঃ তখন আমি বলিঃ এ বিদ’আত তো আপনাদের তৈরী। কেননা, আমি শুনেছি, মক্কাতে কেউ কেউ এরূপ বলেঃ যে ব্যক্তি কুল গাছ কাটে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লা’নত করেছেন। এরপর পূর্ববর্তী হাদীছের অনুরূপ হাদীছে বর্ণিত হয়েছে।