দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,১৫৫
ঈসা ইবন হাম্মাদ (রহঃ) ..... আবূ হুরায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে, এক ব্যক্তি তার জীবনে কোন ভাল কাজ করেনি, রাস্তা থেকে কাটাদার বৃক্ষের একটা শাখা দূর করা ছাড়া। হয় সে তা গাছ থেকে কেটে ফেলেছিল, নয়তো তা রাস্তা থেকে অপসারণ করেছিল। মহান আল্লাহ্ তার এ ভাল কাজটি পসন্দ করেন এবং তাকে জান্নাতে দাখিল করেন।