Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,১৬২

প্রায় ১ মিনিট · ৮৬ শব্দ

মুসাদ্দাদ (রহঃ) .... সালিম (রহঃ) তার পিতা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা সাপ মারবে এবং সেই সাপ, যার পিঠে দু’টি সাদা রেখা আছে এবং যার লেজ নেই। কেননা, এরা বিষধর হওয়ার কারণে- দর্শন শক্তি বিনষ্ট করে দেয় এবং গর্ভস্থিত সন্তান ধ্বংস করে দেয়। রাবী বলেনঃ এরপর আবদুল্লাহ (রাঃ) যে সাপ দেখতে পেতেন, তা মেরে ফেলতেন। একদা আবূ লুবাবা (রাঃ) অথবা যায়দ ইবন খাওাব তাঁকে একটা সাপ মারতে উদ্যত দেখে বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসবাসকারী সাপ মারতে নিষেধ করেছেন।

ছবি বানান