Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,১৬৭

প্রায় ২ মিনিট · ২৫৫ শব্দ

তিনি বলেনঃ একদা আমি আবূ সাঈদ খুদরী (রাঃ)-এর কাছে এসে বসি। এ সময় আমি তার চৌকির নীচে কিছুর আওয়াজ শুনতে পাই। আমি তাকিয়ে দেখি যে, একটা সাপ! তখন আমি দাঁড়ালে- আবূ সাঈদ জিজ্ঞাসা করেনঃ তোমার কি হয়েছে? তখন আমি বলিঃ এখানে একটা সাপ। তিনি বলেনঃ তুমি কি করতে চাও? তখন আমি বলিঃ আমি তাকে মেরে ফেলবো। তখন তিনি তাঁর বাড়ীর একটা ঘরের দিকে ইশারা করে বলেনঃ এখানে আমার চাচাতো ভাই থাকতো। খন্দকের যুদ্ধের সময় সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুমতি চায়; কেননা, সে তখন নতুন বিয়ে করেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দেন এবং বলেনঃ তুমি তোমার হাতিয়ার নিয়ে যাও। সে ঘরে ফিরে তার স্ত্রীকে ঘরের দরজার উপর দাঁড়িয়ে থাকতে দেখে, তার প্রতি কলম দিয়ে ইশারা করে। তখন তার স্ত্রী বলেঃ তাড়াহুড়া করো না, এসে দেখ, কিসে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। তখন সে ঘরে ঢুকে একটা কুৎসিত সাপ দেখতে পায়। সে তাকে বল্লম দিয়ে হত্যা করে এবং বল্লামে তার দেহ ফুঁড়ে বাইরে নিয়ে আসে। রাবী বলেনঃ আমি জানি না, এরপর কে আগে মারা গিয়েছিল- ব্যক্তিটি- না সাপটি! তখন তাঁর কাওমের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বলেঃ আপনি দু’আ করুন, যাতে আমাদের সাথী বেঁচে যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা তার মাগফিরাতের জন্য দু’আ কর। এরপর তিনি বলেনঃ মদীনার একদল জিন ইসলাম গ্রহণ করেছে; তাই তোমরা যখন তাদের কাউকে দেখবে, তখন তাকে তিনবার ভীতি-প্রদর্শন করবে যে, ’আর বের হবে না, অন্যথায় মারা পড়বে।’ এরপর যদি সে বের হয়, তখন তাকে মেরে ফেলবে।

ছবি বানান