Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,১৭০

প্রায় ১ মিনিট · ৬৯ শব্দ

সাঈদ ইবন সুলায়মান (রহঃ) ..... আবূ লায়লা (রহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ঘরে বসবাসকারী সাপদের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেনঃ যখন তোমরা এদের কাউকে তোমাদের ঘরে দেখবে, তখন তোমরা বলবেঃ ’আমি তোমাদের সে অংগীকারের শপথ প্রদান করছি, যা নূহ ও সুলায়মান (আঃ) তোমাদের থেকে নিয়েছিল যে, তোমরা আমাদের কষ্ট দেবে না।’ এরপর যদি তারা বের হয়, তবে তাদের মেরে ফেলবে।

ছবি বানান