দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,১৭৬
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ একবার কোন একজন নবীকে একটা পিঁপড়া কামড়ায়। তখন তিনি সেখান থেকে মালামাল সরিয়ে নিয়ে সেখানে আগুন জ্বালিয়ে দিতে বলেন। ফলে, সব পিঁপড়াকে জ্বালিয়ে দেয়ার নির্দেশ দেন। তখন আল্লাহ্ তার উপর ওয়াহী- নাযিল করেন যে, তোমাকে তো মাত্র একটা পিঁপড়া কামড়েছিল, অথচ তুমি (প্রতিশোধ স্বরূপ) এমন একটা কাওমকে ধবংস করে দিলে, যারা তাসবীহ পাঠ করতো।