দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,১৭৮
আবূ সালিহ মাহবূব (রহঃ) ..... আবদুর রহমান ইবন আবদুল্লাহ তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ আমরা কোন এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সংগে ছিলাম। তিনি তাঁর প্রয়োজনে বাইরে গেলে, আমরা সেখানে একটা চড়ুই পাখী দেখতে পাই, যার দু’টি বাচ্চা ছিল। তখন আমরা তার বাচ্চা দু’টি নিয়ে আসলে, সে আমাদের উপর আছড়ে পড়ে। এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেনঃ কে এর বাচ্চা এনে একে কষ্ট দিচ্ছ! এর বাচ্চা একে ফিরিয়ে দাও। এরপর তিনি একটা পিঁপড়ার গর্ত, যা আমরা জ্বালিয়ে দিয়েছিলাম, দেখে বলেনঃ এদের কে জ্বালিয়ে দিয়েছে? তখন আমরা বলিঃ আমরা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আগুনের রব ছাড়া আর কারো জন্য উচিত নয় যে, সে অন্য কাউকে আগুন-দিয়ে শাস্তি দেবে।