Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৫২০

প্রায় ১ মিনিট · ১৩০ শব্দ

তিনি। বলেন, আমি মক্কাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খিদমতে আগমন করি ঐ সময় তিনি একটি চামড়ার তৈরী লাল তাবুর মধ্যে অবস্থান করছিলেন। ঐ সময় বিলাল (রাঃ) বের হয়ে আযান দেওয়ার সময় যেরূপ তাঁর মুখমন্ডল এদিক ওদিক ঘুরিয়েছিলেন- আমিও তদ্রুপ ঘুরাচ্ছিলাম। রাবী বলেন, অতঃপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন অবস্থায় বাইরে আসেন যে, তাঁর গায়ে একটি ইয়ামনী ডোরা কাটা চাঁদর ছিল। রাবী মূসা বলেন, আমি বিলাল (রাঃ)-কে আবতাহ্ নামক স্থানের দিকে বাইরে গিয়ে আযান দিতে দেখেছি। তিনি যখন হাইয়া আলাস-সালাহ্ ও হাইয়া আলাল-ফালাহ্ শব্দদ্বয়ে পৌছান-তখন তিনি তাঁর কাঁধ ডান ও বাম দিকে ফিরান কিন্তু শরীর ঘুরান নাই। অতঃপর তিনি তাবুর মধ্যে প্রবেশ করেন এবং ছোট একটি তীর বের করেন … এইরূপে হাদীছটি বর্ণিত হয়েছে। ।

ছবি বানান