আবু দাউদ শরীফ - হাদীস নং ৫৪
তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেনঃ ফিতরাতের মধ্যে কুলকুচা করা ও নাকে পানি প্রবেশ করানো (শামিল)। অতঃপর রাবী হাদীছঢি পুর্বোল্লিখিত হাদীছের অনুরূপ বর্ণনা করেছেন। ব্যতিক্রম এই যে ’দাড়ি লম্বা করা’ (إِعْفَاءَ اللِّحْيَة) শব্দটি এখানে উল্লেখিত হয় নাই এবং ’খাতনা করা’ (الْخِتَان) শব্দটি এখানে আছে পানি দ্বারা ইস্তিঞ্জা করার পরিবর্তে (الاِنْتِضَاح) অর্খাৎ পেশাব-পায়খানা করার পর লজ্জাস্থানের উপর সামান্য পানি ছিটানো শব্দটি ব্যবহার করা হয়েছে। (ইবনু মাজাহ)। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, অনুরূপ হাদীছ ইবনু আব্বাস (রাঃ) হতেও বর্ণিত আছে তবে উক্ত হাদীছের বর্ণনা মতে পাঁচটি ফিতরাতই মাথার মধ্যে পরিলক্ষিত এবং তার মধ্যে একটি হল- (الْفَرْق) বা মাথার চুল দুইভাগে বিভক্ত করা সিথি কাটা এবং হাদীছে(إِعْفَاءَ اللِّحْيَة) (দাড়ি রাখা) শব্দের উল্লেখ নাই। ইমাম আবূ দাউদ (রহঃ) আরো বলেন, হাম্মাদ-তালক ইবনু হাবীব, মুজাহিদ ও বাকর ইবনু আবদুল্লাহ আল-মুযানী হতেও অনুরূপ হাদীছ বর্ণনা করেছেন। সেখানেও (إِعْفَاءُ اللِّحْيَة) শব্দের উল্লেখ নাই। মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ্ ইবনু আবূ মররিয়ম, আবূ সালামা হতে তিনি আবূ হুরায়রা (রাঃ) হতে এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে যে হাদীছ বর্ণনা করেছেন- উক্ত হাদীছে إِعْفَاءُ اللِّحْيَة শব্দের উল্লেখ আছে. ইবরাহীম নাখ্ই হতেও অনুরূপ হাদীছ বর্ণিত আছে এবং তাঁর বর্ণনায়(إِعْفَاءَ اللِّحْيَة) দাড়ি লম্বা করা ও খাতনা করার কথা উল্লেখ আছে।