দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৫৪৩
তিনি বলেন, আমরা মিনায় নামাযের জন্য অপেক্ষা করছিলাম। এমতাবস্থায় ইমামের হাযির হতে বিলম্ব হওয়ায় আমাদের কেউ কেউ বসে গেল। কুফার একজন শায়খ আমাকে প্রশ্ন করেন, আপনি কেন বসলেন? আমি বললাম, ইবনু বুরায়দা বলেন, এভাবে দাঁড়িয়ে থাকা নিষ্প্রয়োজন। তখন কুফার শায়েখ আমাকে বলেন, আব্দুর রহমান ইবনু আওসাজা (রহঃ) বারাআ ইবনু আযিব (রাঃ) এর সূত্রে আমার নিকট হাদীছ বর্ণনা করেছেন, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়ে ইকামত বলার পূর্বেই কাঁতাররবদ্ধ হয়ে দাঁড়িয়ে যেতাম। রাবী বলেন, মহান আল্লাহ ও ফেরেশতা মন্ডলী ঐ সমস্ত ব্যক্তিদের প্রতি রহমত বর্ষণ করেন, যারা প্রথম হতে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে এবং আল্লাহর নিকট সর্বোত্তম পদক্ষেপ হচ্ছে যে পদক্ষেপ দ্বারা মানুষেরা কাতারবদ্ধ হয়ে নামায আদায় করে বা নামাযের জন্য অপেক্ষা করে।