Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৫৫৭

প্রায় ১ মিনিট · ১৩৬ শব্দ

তিনি বলেন, মদ্বীনার জনৈক মুসলিম ব্যক্তি, যার বাসস্থান ছিল মসজিদে নববী হতে সবচাইতে দূরে এবং সব সময়ই পদব্রজে মসজিদে নববীতে এসে নামায পড়তেন। একদা আমি তাকে অনুরোধ করি যে, যদি আপনি একটি গাধা খরিদ করতেন তবে তার পিঠে আরোহণ করে প্রচন্ড গরম ও অন্ধকার রাতে সহজে যাতায়াত করতে পারতেন। জবাবে ঐ ব্যক্তি বলেন, আমার নিকট আদৌ পছন্দনীয় নয় যে, আমার বাসস্থান মসজিদের নিকটবর্তী হোক। অতঃপর এই সষ্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবহিত করা হলে তিনি তাকে এ সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমার কামনা এই যে, (আমার বাড়ী যেহেতু মসজিদ হতে দূরে সেহেতু) যাতায়াতের জনা অদিক পদক্ষেপের বিনিময়ে আমি অধিক ছওয়াব প্রাপ্ত হব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি যে ছওয়াবের কামনা করছ মহান আল্লাহ্ তা তোমাকে দান করেছেন। ।

ছবি বানান