আবু দাউদ শরীফ - হাদীস নং ৫৫৯
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি জামাআতের সাথে নামায আদায় করলে বাড়ীতে এবং বাজারে একাকী নামায আদায় করা অপেক্ষা তা পঁচিশ গুণ শ্রেয়। তা এই কারনে যে, যখন কোন ব্যক্তি উত্তমরূপে উযূ (ওজু/অজু/অযু) করে শুধু নামাযের উদ্দেশ্যেই মসজিদে যায় তার প্রতি পদক্ষেপের বিনিময়ে তার মর্যাদা বৃদ্ধি এবং গুনাহ্ মাফ হয়ে থাকে যতক্ষণ না সে মসজিদে প্রবেশ করে। অতঃপর সে ব্যক্তি মসজিদে প্রবেশের পর যতক্ষণ সেখানে নামাযের জন্য অবস্থান করবে ততক্ষণ তাকে নামাযী হিসাবে গণ্য করা হবে। ঐ ব্যক্তি যতক্ষণ মসজিদে অবস্থান করবে ততক্ষণ ফেরেশতারা তার জন্য দু’আ করবে। দু’আটি এইরূপঃ “ইয়া আল্লাহ্! তুমি তাকে ক্ষমা করা ইয়া আল্লাহ্! তুমি তার উপর রহমত বর্ষণ কর। ইয়া আল্লাহ্! তুমি তার তওবা কবুল করা।” ঐ ব্যক্তির জন্য ফেরেশতারা ততক্ষণ-পর্যন্ত ঐরূপ দু’আ করতে থাকবে যতক্ষণ সে কাউকেও কষ্ট না দেয় অথবা তার উযূ নষ্ট না হয়। ।