আবু দাউদ শরীফ - হাদীস নং ৫৬৩
তিনি বলেন, এক আনসার সাহবীর মৃত্যু উপস্থিত হল তিনি বলেন, আমি তোমাদের নিকট একটি হাদীছ একমাত্র আল্লাহ্ তা’আলার সন্তুষ্টি অর্জনের জন্যই বর্ণনা করতে চাই। অতঃপর তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি তোমাদের কেউ যখন ভালভাবে উযূ (ওজু/অজু/অযু) করে নামাযের জন্য রওনা হয়, তখন সে তার ডান পা উঠানোর সাথে সাথেই তার আমলনামায় একটি নেকী লিখিত হয়। অতঃপর তার বাম পা ফেলার সাথে সাথেই তার একটি গুনাহ্ মার্জিত হয়। এখন যে ব্যক্তি ইচ্ছা করে, সে তার আবাসস্থান মসজিদের নিকটে বা দূরে করতে পারে। অতঃপর ঐ ব্যক্তি মসজিদে আগমনের পর জামাআতের সাথে নামায আদায় করলে তার সমস্ত গুনাহ্ মাফ হবে। ঐ ব্যক্তি মসজিদে পৌছতে পৌছতে ইমাম যদি কিছু অংশ আদায় করে ফেলে, তখন সে ইমামের সাথে বাকী নামায আদায়ের পর ইমাম যা পূর্বে আদায় করেছে তা পূর্ণ করবে। কিন্তু সওয়াবের ব্যাপারে ঐ ব্যক্তি পূর্ণ নামায প্রাপ্ত ব্যক্তির অনুরূপ হবে। ঐ ব্যক্তি মসজিদে আগমনের পর যদি দেখে যে, ইমাম তার নামায শেষ করে ফেলেছে, তখন সে একাকী নামায আদায় করল। তবুও তাকে ক্ষমা করা হবে।