Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৫৬৮

প্রায় ১ মিনিট · ১০৪ শব্দ

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেনঃ তোমরা তোমাদের স্ত্রীদের রাতের বেলায় মসজিদে যাওয়ার অনুমতি দাও। তখন তাঁর এক পুত্র (বিলাল) বলেন, আল্লাহর শপথ! আমি তাদের রাতের বেলায় মসজিদে যাওয়ার অনুমতি দেব না। কেননা এতে তারা ফিতনা-ফাসা’দ লিপ্ত হতে পারে। আল্লাহর শপথ। আমি তাদেরকে কিছুতেই অনুমতি দেব না। রাবী মুজাহিদ (রহঃ) বলেন, আবূদুল্লাহ ইবনু উমার (রাঃ) তাঁর উপর রাগান্বিত হন এবং তাকে গালাগলি করেন আর বলেন, আমি বলছি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মহিলাদের মসজিদে যাওয়ার অনুমতি দাও, আর তুমি বলছ, আমি কোন মতেই তাদের অনুমতি দিব না। ।

ছবি বানান