Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৫৭৫

প্রায় ১ মিনিট · ১১৪ শব্দ

একদা যৌবনের প্রারম্ভে তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে জামাআতে নামায আদায় করেন। নামায শেষে দেখা যায় যে, দুই ব্যক্তি জামাআতে শরীক না হয়ে মসজিদের কোনায় বসে আছ। তখন তাদেরকে ডাকা হলে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে ভীত প্রকম্পিত অবস্থায় হাযির হয়। অতঃপর তিনি তাদের জিজ্ঞেস করেনঃ আমাদের সাথে নামায আদায় করতে কিসে তোমাদের বাধা দিয়েছে? তারা বলে, আমরা আমাদের ঘরে নামায আদায় করেছি। তিনি বলেনঃ তোমরা এইরূপ করবে না, বরং কেউ ঘরে নামায আদায়ের পর মসজিদে ইমামকে নামাযরত পেলে তার সাথে শরীক হয়ে নামায আদায় করবে এবং তা তার জন্য নফল হিসেবে গণ্য হবে। ।

ছবি বানান