আবু দাউদ শরীফ - হাদীস নং ৫৮
তিনি বলেছেন, কোন এক রজনী আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট অতিবাহিত করি। তিনি ঘুম হতে উঠে পানির নিকট এসে মেস্ওয়াক নিয়ে দাতন করলেন। অতঃপর তিনি নিম্নোক্ত আয়াত তিনাওয়াত করেনঃ “নিশ্চয়ই আকাশ ও জমীনের সৃষ্টি ও দিবা-রাত্রির পরিক্রমা পরিবর্তনের মধ্যে জ্ঞানী লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে।” তিনি উক্ত সূরাটি প্রায় শেষ করেন অথবা সমাপ্তই করেন। অতঃপর উযূ (ওজু/অজু/অযু) করে জায়নামাযে দুই রাকাতে নামায আদায় করেন। পরে তিনি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়েন যতক্ষণ আল্লাহ চান। অতঃপর তিনি ঘুম হতে জাগ্রত হয়ে অনুরূপ কাজ করে পুনরায় বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়েন। তৃতীয়বারও তিনি ঘুম হতে জাগরিত হয়ে একই কাজ করেন। তিনি প্রত্যেক বারই ঘুম হতে উঠার পর মেস্ওয়াক করে দুই রাকাত নামায আদায় করেন। অতঃপর (শেষবার) তিনি বিতরের নামায আদায় করেন। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেছেন, ইবনু ফুদায়েল হুসায়েন হতে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেস্ওয়াক এবং উযূ করাকালে(إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالأَرْضِ) উক্ত সূরার শেষ পর্যন্ত পাঠ করেন। ।