দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৫৯৮
আহমদ ইবনু ইব্রাহীম ...... আদী ইবনু ছাবেত (রহঃ) জনৈক ব্যক্তির সূত্রে বর্ণনা করেছেন যে, একদা আম্মার ইবনু ইয়াসির (রাঃ) এর সাথে মাদায়েনে ছিলেন। নামাযের জন্য ইকামত দেয়া হলে আম্মার (রাঃ) একটি দোকানের উপর (উচু স্থান) দাঁড়িয়ে নামাযে ইমামতি করতে যান, মুকতাদীরা নিচু স্থানে দন্ডায়মান ছিলেন। হুযায়ফা (রাঃ) অগ্রসর হয়ে আম্মার (রাঃ) এর হাত ধরে তাকে নীচে নামিয়ে আনেন। আম্মার (রাঃ) নামায শেষ করলে হুযায়ফা (রাঃ) তাকে বলেন, আপনি কি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেননিঃ যখন কোন ব্যক্তি কোন সম্প্রদায়ের ইমামতি করবে, সে যেন সমাগত মুসল্লী হতে কোন উচু স্থানে দন্ডায়মান না হয়? তখন আম্মার বলেন, ঐ সময় হাদীছটি আমার স্মরণে আসায় আমি আপনার হস্ত ধারণের অনুসরণ করে নীচে নেমে আসি।