দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৬১০
তিনি বলেন, আমি আমার খালা ময়মুনা (রাঃ) এর ঘরে রাত যাপন করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুম থেকে জাগরিত হয়ে পানির মশক খুলে উযূ (ওজু/অজু/অযু) করেন। অতঃপর তিনি মুশকের মুখ বন্ধ করে নামাযে রত হন। তখন আমি উঠে তাঁর ন্যায় উযূ করে তাঁর বাম পাশে নামাযের জন্য দাঁড়াই। তিনি আমার ডান হাত ধরে তাঁর পিছন দিক দিয়ে নিয়ে আমাকে তাঁর ডান পাশে দাঁড় করান। এ অবস্থায় আমি তাঁর সাথে নামায আদায় করি। ।