দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৬১৬
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেনঃ ইমাম যে স্থানে দাঁড়িয়ে ফরয নামায আদায় করেছে, সেখান হতে স্থানান্তরিত না হয়ে সে যেন অন্য নামায না পড়ে। (ইবনু মাজাহ)। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, রাবী আতা আল-খুরাসানীর- মুগীরা ইবনু শোবা (রাঃ) এর সাথে সাক্ষাত হয়নি ।