দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৬২
তিনি বলেছেন, একদা আমি ইবনু উমার (রাঃ) এর নিকট উপস্থিত ছিলাম। অতঃপর যখন যুহরের নামাযের আযান হলো তিনি উযূ (ওজু/অজু/অযু) করে নামায আদায় করলেন। আসর নামাযের আযানের পরেও তিনি উযূ করলেন। এতদ্দর্শনে আমি তাকে (ইব্ন উমার) এ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। জবাবে তিনি বললেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, যে ব্যক্তি পবিত্র (উযূ অবস্থায়) থাকা সত্ত্বেও পুনরায় উযূ করে, তার জন্য (আমল নামায়) দশঢি নেকী লিপিবদ্ধ করা হয়। ।