দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৬২০
তিনি বলেন, একদা আমি আবদুল্লাহ ইবনু ইয়াযীদ (রাঃ)-কে খুতবা দিতে শুনলম। তিনি বলেন, আল-বারাআ (রাঃ) আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন এবং তিনি অসত্য বলেননি। তিনি বলেছেন, তারা (সাহাবীরা) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে নামায আদায়কালে রুকূ হতে মাথা উঠিয়ে অনেকক্ষণ দাঁড়াতেন। অতঃপর তারা যখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সিজদা করতে দেখতেন তখন তারাও সিজদায় যেতেন। ।