দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৬২২
তিনি বলেন, আমি আবদুল্লাহ্ ইবনু ইয়াযীদকে মিনারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি, আমার নিকট বারাআ ইবনু আযেব (রাঃ) বর্ণনা করেছেন যে, তাঁরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে নামায আদায় করতেন। যখন তিনি রুকূ করতেন তখন তারাও রুকূ করতেন এবং তিনি ’সামিআল্লাহু লিমান হামিদাহ’- বলার পর সিজদায় না যাওয়া পর্যন্ত তারা দাঁড়িয়ে থাকতেন। অতঃপর তারা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করতেন। ।