দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৬৪০
তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেন যে, মহিলারা পাজামা পরিধান ব্যতীত কেবলমাত্র ওড়না ও চাদর পরিধান করে নামায পড়তে পারে কি? তিনি বলেনঃ যখন চাদর বা জামা এতটা লম্বা হবে, যাতে পায়ের পাতা ঢেকে যায়- এরূপ কাপড় পরে নামায পড়তে পারবে। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, এ হাদীছটি ইমাম মালেক ইবনু আনাস, বাকর ইবনু মুদার, হাফস ইবনু গিয়াছ, ইসমাঈল ইবনু জাফর, ইবনু আবূ যেব ও ইবনু ইসহাক (রহঃ) মুহাম্মাদ ইবনু যায়েদের সূত্রে, তিনি তার মায়ের সূত্রে এবং তিনি উম্মে সালামা (রাঃ) এর সূত্রে বর্ণনা করেছেন। ।