Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৬৪৬

প্রায় ১ মিনিট · ১০৪ শব্দ

তিনি বলেন, একদা তিনি দেখতে পান যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুক্তদাস আবূ রাফে-হাসান ইবনু আলী (রাঃ) এর পাশ দিয়ে গমন করেন। এ সময় হাসান ইবনু আলী (রাঃ) চুল বাধা অবস্থায় (মাথার উপরাংশে) নামাযে রত ছিলেন। আবূ রাফে (রাঃ) ঐ খোপা খুলে দেন। ফলে হাসান (রাঃ) তাঁর প্রতি রাগান্বিত হয়ে দৃষ্টিপাত করলে আবূ রাফে বলেন, আপনি আপনার নামায আগে সমাপ্ত করুন, রাগান্বিত হবেন না। কেননা আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি এটা শয়তানের আসন অর্থাৎ পুরুষের মাথার উপরিভাগে চুলের খোঁপা বাধলে তা শরতানের আড্ডাস্থলে পরিণত হয়।

ছবি বানান