দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৬৫৭
তিনি বলেন, এক আনসার সাহাবী বলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমি স্থুলদেহী, সে কারণে জামাআতে শরীক হয়ে আপনার সাথে নামায আদায় করতে সক্ষম নই। একদা ঐ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য খাবার প্রস্তুত করে তাকে দাওয়াত দেন যে আপনি আমার ঘরে উপস্থিত হয়ে নামায আদায় করবেন। অতঃপর ঐরূপ ভাবে নামায আদায়ে ভবিষ্যতে আমি আপনার অনুসরণ করব। অতঃপর গৃহবাসীরা তাদের মাদুরের এক অংশ ধৌত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর দুই রাকাত নামায আদায় করেন। ফুলান ইবনুল জারূদ (রহঃ) আনাস ইবনু মালিক (রাঃ)-কে জিজ্ঞেস করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাশতের নামায আদায় করতেন কি? জবাবে তিনি বলেন, আমি উপরোক্ত দিন ব্যতীত তাকে আর কোন দিন ঐ নামায পড়তে দেখি নাই। ।