দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৬৮৪
একদা তিনি মসজিদে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রুকূতে দেখে কাতারে শামিল না হয়েই রুকূতে যান। শেষে তিনি কাতারে গিয়ে শামিল হন। নামাযান্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের কোন ব্যক্তি কাতারে শামিল হওয়ার পূর্বে রুকূ করেছে, অতঃপর সে কাতারে শামিল হয়েছে? আবূ বকরা (রাঃ) বলেনঃ আমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ আল্লাহ্ ইবাদাতের প্রতি তোমার আগ্রহ করুন! তুমি পুনর্বার এরূপ করবে না। ।