আবু দাউদ শরীফ - হাদীস নং ৬৯০
তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে মাটিতে দাগ দেওয়া সম্পর্কিত হাদীছটি বর্ণনা করেন। সুফিয়ান বলেন, এ হাদীছকে শক্তিশালী প্রামাণ করার মত কোন দলীল আমি পাইনি। হাদীছটি কেবলমাত্র উপরোক্ত সনদ সূত্রেই বর্ণিত হয়েছে। রাবী আলী ইবনুল মাদিনী বলেন, আমি সুফিয়ানকে জিজ্ঞাসা করলাম, লোকেরা তার নাম সম্পর্কে মতানৈক্য প্রকাশ করেছে। এতদশ্রবণে তিনি কিছুক্ষণ চিন্তার পর বলেন, আমার জানা মতে তার নাম আবূ মুহাম্মাদ ইবনু আমর। সুফিয়ান বলেন, ইসমাঈল উমাইয়ার ইন্তেকালের পর কুফা হতে জনৈক ব্যক্তি এসে আবূ মুহাম্মাদের সন্ধান করে তাকে পেয়ে যান। তিনি তাকে মাটিতে দাগ দেওয়ার ব্যাপারে প্রশ্ন করেন। তখন তিনি এর সঠিক কোন জবাব দিতে সক্ষম হন নাই। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, আমি ইমাম আহমদ ইবনু হাম্বল (রহঃ)-কে বলতে শুনেছি, তাকে মাটিতে দাগ দেওয়া সম্পর্কে বহুবার জিজ্ঞেস করা হয় জবাবে তিনি বলেন, দাগটি প্রস্থে নবচন্দ্রের মত মোটা হবে এবং দৈর্ঘ্যে তা লম্বা হবে।