দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৬৯৫
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের কেউ যখন সুত্রা স্থাপন করে নামায পড়ে তখন সে যেন তার নিকটবর্তী হয়ে দাঁড়ায়- যাতে শয়তান তার নামাযের মধ্যে কোনরূপ কুমন্ত্রণা দিতে না পারে। (নাসাঈ)। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, এই হাদীছ ওয়াকিদ থেকে মুহাম্মাদ ইবনু সাহলের সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। কেউ কেউ বলেন, হাদীছটি নাফে থেকে সাহল ইবনু সা’দ এর সূত্রে বর্ণিত হয়েছে। এই হাদীছের সনদের মধ্যে মতানৈক্য আছে।