Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৭০১

প্রায় ১ মিনিট · ১০২ শব্দ

তিনি বলেন, একদা যায়েদ ইবনু খালিদ আল-জুহানী (রাঃ) তাকে আবূ জুহায়েম (রাঃ) এর নিকট এইজন্য প্রেরণ করেন যে, তিনি যেন তাকে জিজ্ঞেস করেন- রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাযীর সম্মুখভাগ দিয়ে গমনকারীর সম্পর্কে কি বলেছেন? আবূ জুহায়েম (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ নামাযীর সম্মুখভাগ দিয়ে গমনকারী যদি তার গুনাহ সম্পর্কে অবগত থাকত, তবে সে নামাযীর সামনে দিয়ে অতিক্রম করার পরিবর্তে সেখানে চল্লিশ (বছর) পর্যন্ত দাঁড়িয়ে থাকতে ভাল মনে করত। (বুখারী, মুসলিম, নাসাঈ, ইবনু মাজাহ, তিরমিযী)। রাবী আবূ নাদর বলেন, বর্ণনাকারী চল্লিশ দিন, বা মাস অথবা বছর বলেছেন- তা আমি অবগত নই।

ছবি বানান