Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৭১৫

প্রায় ১ মিনিট · ১০১ শব্দ

তিনি বলেন, আমি প্রাপ্ত বয়স্ক হওয়ার কাছাকাছি সময়ে একদিন গাধীর পিঠে আরোহণ করে মীনায় যাই যখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেখানে নামাযের ইমামতি করছিলেন। তখন আমি নামাযীদের কাতারের সামনে দিয়ে অতিক্রম করি আমি আমার গাধীকে বিচরণের জন্য ছেড়ে দিয়ে নামাযের কাতারে শামিল হই। এ সময় কেউই আমাকে এ কাজের জন্য নিষেধ করেনি। (বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ, ইবনু মাজাহ)। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, হাদীছটির শব্দগুলি আল্-কানবীর। ইমাম মালিক বলেন, আমার মতে ইমামের সামনে দিয়ে যাওয়ার ফলে নামাযের ক্ষতি হয়ে থাকে; কিন্তু কাতারের সামনে দিয়ে গেলে কোন ক্ষতি হয় না।

ছবি বানান