দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৭২০
মুসাদ্দাদদ ..... আবূল-ওয়াদ্দাক বলেন, আবূ সাঈদ আল-খুদ্রী (রাঃ) নামায আদায়ের সময় তার সামনে দিয়ে এক ব্যক্তি গমন করতে চাইলে তিনি তাকে বাধা দেন। পুনঃ ঐ ব্যক্তি যেতে চাইলে তিনি আবারও তাকে বাধা দেন। এইরূপে তিনি তিন বার তাকে বাধা দেন। অতঃপর তিনি নামায শেষে বলেন, (নামাযের সামনে দিয়ে অতিক্রমকারী) কোন কিছুই নামায নষ্ট করতে পারে না। তবে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ নামাযের সামনে দিয়ে গমনকারীকে তোমরা যথাসম্ভব বাধা দিবে। কেননা সে একটি শয়তান। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুই হাদীছের মধ্যে যদি বৈপরিত্য দেখা দেয় তবে দেখতে হবে- তার পরে তাঁর সাহাবীগণ কোন হাদীছের উপর আমল করেছেন ।