Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৭৪৬

প্রায় ১ মিনিট · ৮২ শব্দ

তিনি বলেন, আবূ হুরায়রা (রাঃ) বলেছেন, যদি আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে থাকতাম, তবে তাঁর বগল দেখতে পেতাম (অর্থাৎ তিনি হাত এতটা পৃথক রাখতেন)। ইবনু মুআয তাঁর হাদীছে আরো উল্লেখ করেছেন যে, রাবী নাহীক বলেন, তুমি কি দেখ না আবূ হুরায়রা (রাঃ) নামাযে রত থাকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে গমন করতে পারেন না। রাবী মূসা তাঁর বর্ণিত হাদীছে আরও বর্ণনা করেছেন যে, তিনি তাকবীর বলার সময় দুই হাত উঠাতেন।

ছবি বানান