দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৭৪৮
তিনি বলেন, আবদুল্লাহ্ ইবনু মাসউদ (রাঃ) বলেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামায সম্পর্কে শিক্ষা দেব না? রাবী বলেন, অতঃপর তিনি নামায আদায়কালে মাত্র একবার হাত উত্তোলন করেন। (তিরমিযী, নাসাঈ)। ইমাম আবূ দাউদ বলেন, এটা একটি দীর্ঘ হাদীছের সংক্ষিপ্তসার। উপরোক্ত শব্দে হাদীছটি সঠিক নয়।