দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৭৫
তিনি আবূ কাতাদা (রাঃ) এর পূত্রবধূ ছিলেন। একদা আবূ কাতাদা (গৃহে) আগমন করলে আমি (কাবশা) তাকে উযূ (ওজু/অজু/অযু)র পানি দিলাম। এমতাবস্থায় একটি বিড়াল এসে উক্ত পানি পান করল। (বিড়ালের পানি পান করার সুবিধার্থে) আবূ কাতাদা (রাঃ) পাত্রটি কাত করে ধরলেন। বিড়ালঢি তৃপ্তি সহকারে পানি পান করল। কাবশা (রাঃ) বলেন, তিনি আমাকে এর প্রতি তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলেনঃ হে আমার ভ্রাতুষ্পুত্রী! তুমি কি আশ্চর্য বোধ করছ? জবাবে আমি (কাবশা) বললাম, হ্যাঁ। তখন তিনি বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেনঃ নিশ্চই বিড়াল অপবিত্র (প্রাণী) নয়। নিশ্চয়ই এরা তোমাদের আশেপাশে ঘুরাফেরাকারী ও তোমাদের সংশ্রবে আশ্রিত প্রাণী। ।