দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৭৫১
আবদুল্লাহ ইবনু মুহাম্মাদ আয-যুহরী ..... ইয়াযীদ হতে এই সূত্রে শরীকের হাদীছের অনুরূপ হাদীছ বর্ণিত হয়েছে। এ হাদীছেثُمَّ لاَ يَعُودُ “ছুম্মা লা ইয়া’উদু” (তিনি পুনবার হাত তুলতেন না) শব্দটির উল্লেখ নেই। সুফিয়ান বলেন, অতঃপর রাবী (ইয়াযীদ) আমাদের নিকট কুফা শহরেثُمَّ لاَ يَعُودُ “ছুম্মা লা ইয়া’উদু” শব্দটির উল্লেখ করেন। ইমাম আবূ দাউদ বলেন, হুশায়েম, খালিদ এবং ইবনু ইদরীসও এই হাদীছ ইয়াযীদ হতে বর্ণনা করেছেন এবং তাঁরাثُمَّ لاَ يَعُودُ “ছুম্মা লা ইয়া’উদু” শব্দটির উল্লেখ করেননি।