দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৭৬৬
তিনি বলেন, আমি আয়িশা (রাঃ)-কে জিজ্ঞেস করি, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতের নামায কিরূপে আরম্ভ করতেন? তিনি বলেন, তুমি আমাকে এমন একটি প্রশ্ন করেছ যা ইতিপূর্বে আমাকে আর কেউ করেনি। অতঃপর বলেন, নামাযে দন্ডায়মান হয়ে সর্বপ্রথম আল্লাহু আকবার দশবার, আলহামদু লিল্লাহি দশবার, সুবহানাল্লাহ্ দশবার, লা ইলাহা ইল্লাল্লাহু দশবার, আস্তাগফিরুল্লাহ দশবার পাঠ করতেন। অতঃপর এই দু’আটি পাঠ করতেনঃ “আল্লাহুম্মাগফির লী ওয়াহদিনী ওয়ারযুকনী, ওয়া আফিনী” এবং কিয়ামতের দিনের সংকীর্ণ স্থান হতে আল্লাহর নিকট নাজাত কামনা করতেন। (নাসাঈ, ইবনু মাজাহ)। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, রাবী খালিদ রাবীআ হতে, আয়িশা হতেও অনুরূপ বর্ণনা করেছেন।