দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৭৭০
তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ্ সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে নামায আদায় করি তিনি যখন রুকূ হতে মাথা উঠিয়ে “সামিআল্লাহু লিমান হামিদাহ” বলেন, তখন এক ব্যক্তি বলে উঠেন-“আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ, হামদান কাছীরান তাইয়েবান মুবারাকান ফীহ”। নামাযান্তে রাসূলুল্লহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ এই দু’আ পাঠকারী কে? ঐ ব্যক্তি বলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ আমি তিরিশেরও অধিক ফেরেশতাকে তা সবাগ্রে লিপিবদ্ধ করার জন্য প্রতিযোগিতা করতে দেখেছি। ।