দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৭৭৪
তিনি বলেন, একদা অনসার গোত্রের কোন এক যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে নামায আদায় করার সময় হাঁচি দেয় এবং বলে, আলহামদুলিল্লাহি হামদান কাছীরান তাইয়েবান মুবারাকান ফীহি হাত্তা ইয়ারদা রব্বুনা ওয়া বা’দুমা ইয়ারদা মিন আমরিদ-দুনয়া ওয়াল-আখিরাহ।” নামায শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ এই উক্তি কে করেছে? তখন যুবকটি নীরব থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বলেনঃ এই কথাগুলি কে বলেছে? সে তো কোন খারাপ উক্তি করেনি। তখন যুবকটি বলল, ইয়া রাসূলাল্লাহ্! আমি এইরূপ বলেছি এবং আমি কল্যাণ লাভের উদ্দেশ্যেই এরূপ বলেছি। তিনি বলেনঃ এ কথা কোথাও অপেক্ষা করেনি, বরং মহিমান্বিত দয়াময় আল্লাহর আরশে পৌঁছে গেছে।