Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৭৭৯

প্রায় ১ মিনিট · ১০১ শব্দ

সামুরা ইবনু জুনদুব ও ইমরান ইবনু হুসায়েন (রাঃ) পরস্পর আলোচনা প্রসংগে সামুরা (রাঃ) বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ্ সাহল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে নামাযের মধ্যে যে দুই স্থানে নিশ্চুপ থাকতে হয় তা শিখেছেন। তার প্রথমটি হল তাকবীরে তাহরীমা বলার পর এবং দ্বিতীয় স্থানটি হল “গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লীন” পাঠের পর। যসিও সামুরা ইবনু জুনদুব (রাঃ) একথা স্মরণ রাখেন কিন্তু ইমরান ইবনু হুসায়েন (রাঃ) তা অস্বীকার করায় তারা উভয়ে যৌথ ভাবে এসম্পর্কে উবাই ইবনু কাব (রাঃ) এর নিকট পত্র লেখেন। তিনি তাদের পত্রের জবাবে জানান যে, সামুরা (রাঃ) এ হাদীছ সঠিকভাবে স্মরণ রাখতে সক্ষম হয়েছেন।

ছবি বানান