Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৭৯৪

প্রায় ১ মিনিট · ৭৬ শব্দ

তিনি মুআয এর ঘটনা বর্ণনা করে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুবককে বলেনঃ হে ভ্রাতুষ্পত্র! তুমি নামাযের মধ্যে কি পাঠ কর? সে বলে, আমি সূরা ফাতিহা পাঠ করি এবং আল্লাহর নিকট বেহেশতের কামনা করি এবং দোযখ থেকে আশ্রয় প্রার্খনা করি। আমি আপনার ও মুআযের অস্পষ্ট শব্দ বুঝতে পারি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমি এবং মুআযও তার আশেপাশে ঘুরে থাকি, অথবা অনুরূপ কিছু বলেছেন।

ছবি বানান