দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৭৯৮
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নামাযের ইমামতি করতেন। অতঃপর তিনি যুহর ও আসরের নামায আদায়কালে তার প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা এবং অপর দুটি সূরা পাঠ করতেন। তিনি কখনও কখনও আমাদের শুনিয়ে আয়াত পাঠ করতেন। তিনি যুহয়ের নামাযের প্রথম রাকাত একটু দীর্ঘ করতেন এবং দ্বিতীয় রাকাত সংক্ষেপ করতেন। তিনি ফজরের নামাযও অনুরূপভাবে আদায় করতেন। (বুখারী, মুসলিম, নাসাঈ, ইবনু মাজাহ)। ইমাম আবূ দাউদ বলেন, রাবী মুসাদ্দাদ তার বর্ণনায় সূরা ফাতিহা ও অন্য সূরা পাঠের কথা উল্লেখ করেননি।