দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৮০৪
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যুহর ও আসরের নামাযে কতক্ষণ দাঁড়িয়ে থাকতেন, আমরা তা নির্ণয় করেছি। আমরা সিদ্ধান্ত গ্রহগ করি যে, তিনি যুহরের নামাযের প্রথম দুই রাকাতে ৩০ আয়াত পাঠ করার পরিমাণ সময় দাঁড়াতেন- যেমন সূরা “আলিফ-লাম মীম আস্-সিজদা” ইত্যাদি এবং শেষ দুই রাকাতে তিনি প্রথম দুই রাকাতের চাইতে অর্ধেক পরিমাণ সময় দাঁড়িয়ে থাকতেন। তিনি যুহরের শেষ দুই রাকাতে যতক্ষণ দাঁড়াতেন- আসরের প্রথম দুই রাকাতেও ততক্ষণ দন্ডায়মান থাকতেন। তিনি আসরের শেষ দুই রাকাতে তার প্রথম দুই রাকাতের অর্ধেক পরিমাণ সময় দাঁড়িয়ে থাকতেন। ।