Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৮০৮

প্রায় ১ মিনিট · ১৪০ শব্দ

তিনি বলেন, একদা আমি হাশিম গোত্রীয় কয়েকজন যুবকের সাথে ইবনু আব্বাস (রাঃ) এর নিকট যাই। তখন আমি আমাদের মধ্য হতে জনৈক যুবককে বলি যে, ইবনু আব্বাস (রাঃ)-কে জিজ্ঞাসা করুন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যুহরে ও আসরের নামাযে কিরাআত পাঠ করতেন কি? ইবনু আব্বাস (রাঃ) বলেন, না। তাকে কেউ বললেন যে, যথা সম্ভব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে কিরাআত পাঠ করতেন। তিনি রাগান্বিত হয়ে বলেন, আস্তে কিরাআত পাঠ করার চেয়ে কিরাআত পাঠ না করাই উত্তম। তিনি আল্লাহর পক্ষ হতে নির্দেশিত ব্যক্তি ছিলেন, তাঁর নিকট অবতীর্ণ বিষয়বস্তু অকপটে তিনি প্রচার করেছেন। তিনটি বিষয়ে আমরা অন্যদের চেয়ে সম্পূর্ণ পৃথক। প্রথমতঃ আমাদেরকে পরিপূর্ণভাবে উযূ (ওজু/অজু/অযু) করার নির্দেশ দেয়া হয়েছে। দ্বিতীয়তঃ সদকার মাল গ্রহণ ও ভক্ষণ আমাদের জন্য হারাম। তৃতীয়তঃ জন্তুর সংখ্যা উদ্দেশ্যে গাধাকে ঘোড়ার সাথে সংগম করালে আমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ।

ছবি বানান