Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৮৩৫

প্রায় ১ মিনিট · ৭৩ শব্দ

তিনি বলেনঃ একদা আমি ও ইমরান ইবনু হুসায়েন (রাঃ) আলী ইবনু আবূ তালিব (রাঃ) এর পশ্চাতে নামায আদায় করি তিনি সিজদা ও রুকুতে গমনকালে তাকবীর বলতেন এবং তিনি দুই রাকাত নামায সম্পন্ন করে উঠার সময় তাকবীর বলতেন। নামাযান্তে ফিরে আসার সময় ইমরান (রাঃ) আমার হাত ধরে বলেনঃ ইতিপূর্বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে যেরূপে নামায আদায় করেছেন, তিনিও সে নিয়মে নামায পড়লেন। ।

ছবি বানান