দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৮৩৯
তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামায সম্পর্কে হাদীছ বর্ণনা করেন। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যেতে তার হস্তদ্বয় মাটিতে রাখার পূর্বে হাটুদ্বয় মাটিতে স্থিরভাবে রাখতেন। রাবী হাম্মাম (রহঃ) শাকীকের সূত্রে বর্ণনা করেন, তিনি বলেনঃ আসিম ইবনু কুলায়েব তার পিতার সূত্রে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এই সূত্রে উপরোক্ত হাদীছের অনুরূপ হাদীছ বর্ণনা করেছেন। বর্ণিত রাবীদ্বয়ের মধ্যে আমার জানামতে সম্ভবতঃ মুহাম্মাদ ইবনু জুহাদার বর্ণিত হাদীছে আছে যে, তিনি যখন সিজদার পর দাঁড়াতেন তখন তিনি হাঁটু ও রানের উপর ভর করে দাঁড়াতেন।