দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৮৪২
তিনি বলেনঃ একদা আবূ সুলায়মান মালিক ইবনুল হুআয়রিছ (রাঃ) আমাদের মসজিদে এসে বলেন, আল্লাহর শপথ! আমি নামায আদায়ের মাধ্যমে তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে পদ্ধতিতে নামায আদায় করতেন তা প্রদর্শন করতে চাই। রাবী বলেনঃ অতঃপর আমি আবূ কিলাবাকে বলি, তিনি কিভাবে নামায আদায় করতেন? জবাবে তিনি বলেনঃ আমাদের শায়েখ আমর ইবনু সালমা (রহঃ) এর নামাযের ন্যায়, যিনি তাদের ইমাম ছিলেন। বর্ণনা প্রসঙ্গে রাবী আরো বলেছেনঃ তিনি যখন প্রথম রাকাতের শেষ সিজদা হতে মাথা উঠাতেন তখন একটু বসে অতঃপর দন্ডায়মান হতেন। ।