Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৮৫৪

প্রায় ১ মিনিট · ৯৮ শব্দ

তিনি বলেন, আমি ইচ্ছাকৃতভাবে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নামাযের অবস্থায় দেখি। আমি তার কিয়াম (দন্ডায়মান অবস্থা) তাঁর রুকূ ও সিজদাহ সমতুল্য পেলাম। তাঁর রুকূতে অবস্থান, তার সিজদার সমান এবং দুই সিজদার মাঝখানের বৈঠক অতঃপর সিজদা করা, অতঃপর সালাম ফিরানো পর্যন্ত বৈঠক সবই প্রায় সমান পেয়েছি। (বুখারী, মুসলিম, নাসাঈ, তিরমিযী)। আবূ দাউদ (রহঃ) বলেন, মুসাদ্দাদ বলেছেন, তার রুকূ এবং দুই রাকাতের মাঝখানের ই’তিদাল, তার সিজদাহ ও দুই সিজদার মাঝে বসা, অতঃপর তার দ্বিতীয় সিজদা এবং সালাম ফিরানোর পর লোকদের দিকে মুখ করে বসা-সবকিছুই প্রায় সমান ছিল।

ছবি বানান