Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৮৬১

প্রায় ১ মিনিট · ৭৩ শব্দ

আব্বাদ ইবনু মূসা ..... রিফাআ ইবনু রাফে (রাঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে উপরোক্ত হাদীছ বর্ণনা করেন। তিনি বলেনঃ মহান আল্লাহর নির্দেশ অনুযায়ী উযূ কর, অতঃপর কলেমায়ে শাহাদাত পাঠ কর। স্থিরভাবে দন্ডায়মান হয়ে “তাকবীরে তাহরীমা” বলার পর কুরআনের জানা অংশ পাঠ করবে, অন্যথায় আলহামদু লিল্লাহ আল্লাহু আকবার ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু পাঠ করবে। উক্ত বর্ণনায় আরো আছে, তিনি বলেনঃ যদি এ থেকে তুমি কিছু বাদ দাও, তবে তোমার নামায ক্রটিপূর্ণ করলে।

ছবি বানান